রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা;

গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল;

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড় বিশাকোল এলাকায় গুমানি নদীর শাখা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। ৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় এই নৌকা বাইচের। দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা নদীর তীরে জড়ো হতে থাকেন। নৌকার ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য জামাল উদ্দিন বিশার সভাপতিত্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক ও অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান রিপন। তিনি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

প্রতিযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত সংবাদ সংগ্রহ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, মো. কামরুজ্জামান রিপনের বাবা মো. জহির উদ্দিন আহমেদ তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার নিমাইছড়া ইউনিয়ন পরিষদ এবং একবার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ নদীর তীরে ভিড় করেন। বৈঠার ছন্দে নৌকা ছুটে চলার দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়রা বলেন, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম অংশ। প্রতিবছর এমন আয়োজনের মাধ্যমে বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews