বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার;

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত




​পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুর সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— পিরোজপুর সদর থানার ছোট জুজখোলা এলাকার রতন কুমার খান(৩১)এবং দক্ষিণ গাবতলা এলাকার বিজন মজুমদার (২৯)।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) পলাশ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে যে,পিরোজপুর সদর থানাধীন ২নং কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের পাশে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
​সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় রতন কুমার খান ও বিজন মজুমদারকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে রতন কুমার খানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে নীল রঙের পলিজিপারে রক্ষিত ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে ২নম্বর আসামি বিজন মজুমদার রতনকে মাদক বিক্রয়ে সহযোগিতা করার কথা স্বীকার করে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করে আসামিদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) পলাশ বিশ্বাস জানান,”গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৫০ পিস ইয়াবাসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews