মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; নওগাঁর সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল; কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ;

কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার;

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত




“মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সাফল্য,‘জিরো টলারেন্স’ নীতিতে পিরোজপুর পুলিশ”

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে কাউখালী উপজেলার কুমিয়ান এলাকার জিবিএম ব্রিকসের ভেতরে চুনপোড়া বাড়ির উত্তর পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,মো. রমজান সরদার (৩৮) ও মো. রাসেল সরদার (২৪)। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, রমজান সরদারের কাছ থেকে ২৬০ পিস এবং রাসেল সরদারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গঠন করা হয়। জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।”
পুলিশ জানিয়েছে,গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews