বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন;

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত




মো. মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে সভাপতি করে গঠিত এ কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগমসহ কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম দায়িত্ব হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় বিষয়ে সুপারিশ প্রদান করা।

দেবিদ্বার বিএনপির রূপকার হিসেবে পরিচিত আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং দেবিদ্বার উপজেলা বিএনপির পক্ষ থেকে রাশেদা বেগম হীরাকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ এক অভিনন্দন বার্তায় বলেন, “সংসদীয় স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাশেদা বেগম হীরার অন্তর্ভুক্তি দেবিদ্বারবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। আমরা আশা করি, তাঁর কর্মদীপ্ত নেতৃত্ব, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেবিদ্বারের মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করবেন।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, মাননীয় সংসদ সদস্যের দায়িত্বশীল ভূমিকা দেবিদ্বারকে আরও সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

রাশেদা বেগম হীরাকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। নেতাকর্মীরা তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে দেবিদ্বারের নারী ও শিশুদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews