
মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মো.মায়মুন ইসলাম সাফিদ নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(৯সেপ্টেম্বর)দুপুরে উপজেলার ১নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিদ ওই এলাকার মো.হাসান ইমাম নাঈমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে সাফিদ বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সংলগ্ন ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্বজনরা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.অমৃতা সরকার বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
কাউখালী থানার এস আই মোঃ মেহেদী হাসান,মৃত সাফিদ এর বাড়িতে সরজমিন তদন্ত শেষে জানান,খেলাধুলা করতে গিয়ে অসাবধানতা বসত বাড়ির পাশে ডোবায় পড়ে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।
মাত্র দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে শোকাহত হয়ে পড়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।