মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পিরোজপুর সদর থানাধীন পৌর এলাকার জয়দেবী তলার একটি ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন, জয়দেবী তলা পৌর এলাকার বাসিন্দা মো.শাহীন (৫৫) ও মো. হাসান (২৭)।
জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃতদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআই পলাশ বিশ্বাস বলেন,মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিস্তার রোধে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।