বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ; নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলন; ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা; পিরোজপুরের ৪নং কলাখালি ইউনিয়নের উন্নয়নে ব্রতী মাসুম সরদার: আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান;

দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি;

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত




কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান;

আকতার হোসেন (রবিন),
কুমিল্লা উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আনন্দ র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বের করা হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মাজেদা আহসান মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, জেলা বিএনপির বর্তমান মুখ্য আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদ, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর খান পলাশ, পৌর যুবদলের সভাপতি মো. শাহজামান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (জিয়া)সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews