বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার;

কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস;

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে কাউখালী উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাতানো প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কাউখালী উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আরমান হোসেন বলেন,“নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের কোনো সুযোগ দেওয়া হবে না। মালিকবিহীন অবস্থায় পাতানো অবৈধ চরঘেরা জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যারা আইন অমান্য করে গোপনে এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান বলেন,“চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ আইনবিরোধী। এ ধরনের জাল নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর এবং মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণে বাধা সৃষ্টি করে। যারা গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধ্বংস করছে,তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন,“আগামী অক্টোবরের শুরু থেকে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময় নদীতে ইলিশ আহরণ,পরিবহন, মজুত ও বিক্রয়সহ নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান আরও জোরদার করা হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
মৎস্য বিভাগ ও নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews