শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন;

কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত




২০গ্রাম গাঁজা ও ৪০পিস ইয়াবা উদ্ধার,মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের;

মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২০গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্যগুলো।
পুলিশ সূত্রে জানা যায়,রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাউখালী থানাধীন বাশুরী গ্রামের বাশুরী ব্রিজসংলগ্ন অহেদিয়া জামে মসজিদের পাশে পলাতক আসামি মো. হাসানুরের বসতঘরের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আরিফ হোসেন(২৫),পিতা মো:মঞ্জুর হোসেন মোল্লা, সাং-বাশুরী, থানা কাউখালী,আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। আসামির কথিত মতে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) দীপক বালা। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) রহমত উল্লাহ,এএসআই (নিঃ) মো. শুক্কুর মুন্সি,এএসআই (নিঃ) ইব্রাহিম,এএসআই (নিঃ) মো. আরিফুর ইসলাম ও এএসআই (নিঃ) মো.হিরন। এ ঘটনায় ধৃত আরিফ হোসেন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর

অন্যদিকে,একই রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর চিরাপাড়া ইউনিয়নের চিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো:সোহেল মোড়ল (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মহিউদ্দিন শেখ। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো.মাসুদ আল মামুন, এএসআই(নিঃ)খায়রুল হাসান ও এএসআই (নিঃ) মো: মোস্তফা কামাল। এ ঘটনায় সোহেল মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে।

কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “কাউখালীতে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদকদ্রব্যের সঙ্গে কোনো ব্যক্তি জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “কাউখালীকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী কিংবা তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews