শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত




‎
‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎সারাদেশে কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পিরোজপুর জেলা শাখা।
‎
‎​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎​জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদের নেতৃত্বে ও আয়োজনে কর্মসূচিটি পুরাতন ডিসি অফিসের সামনে এক পথসভার মাধ্যমে শুরু হয়। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে।
‎
‎​সমাবেশে বক্তব্য প্রদানকালে সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলাম বলেন, “দেশের বিদ্যমান স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নানামুখী চক্রান্ত ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজপথে থেকেই এদের সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস কঠোর হাতে প্রতিহত করা হবে।”
‎
‎​তিনি আরও বলেন, “সাধারণ জনগণের জীবনযাত্রার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সাথে যেকোনো ধরনের নৈরাজ্যিক পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে সর্বস্তরের বাসিন্দাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
‎​উক্ত প্রতিবাদী কর্মসূচিতে জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা শিউলি রানাসহ জাসাস ও বিএনপির স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস এম আবু জাফর
পিরোজপুর
০১৭৬২২৬৭৯১১

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews