মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার;

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন;
​কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মোঃ আলামিন কাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা সয়না রঘুনাথপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার আলামিন কাজী পূর্ব বেতকা এলাকার কাজী বাড়ির বাসিন্দা। তিনি মোঃ সোহরাব কাজী ও মোসাঃ লিপি বেগমের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার মামলা নম্বর-৩ (তারিখ: ১৩ অক্টোবর ২০২৪ ইং)-এর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার তদন্তে আলামিন কাজীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন শেখের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব বেতকা সয়না রঘুনাথপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আলামিন কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
​পুলিশের দেওয়া তথ্যের পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলামিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
​মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews