
মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;
দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২৫-২৬ অর্থবছরের সাফল্যে ও অগ্রগতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর বন্দরের সম্মেলন কক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বাগেরহাট ও মোংলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মোংলা বন্দরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে নানা উন্নয়ন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বন্দর চেয়ারম্যান।
তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে মোংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি তথা সমগ্র বাংলাদেশের অর্থিনীতিতে ইতিবাচক প্রভাব রেখে চলেছে। বর্তমান সরকারের শাসনামলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বন্দরের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অব্যবহিত পরই নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শেখ রবিউল আলম মোংলা বন্দর পরিদর্শনপূর্বক বন্দরের সার্বিক উন্নয়ন ও বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনয়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী মহোদয়ের যুগোপযোগী নির্দেশনার প্রেক্ষিতে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষে মোট ৮১৫ টি জাহাজ আগমন করে। এ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি ৫০ লক্ষ মে: টন। ১২২ কোটি ৫১ লক্ষ মে: টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৮ কোটি ৩৯ লক্ষ মে: টন অর্থাৎ ১৭.৬৬% বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২৫০০০ টিইইউজ। এ অর্থবছরে বন্দরে ২৯৭১৪ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৮২৫৮ টিইইউজ অর্থাৎ ৩৮.৪৯% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে। ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪৭কোটি ৮৭ লক্ষ টাকা। এ অর্থবছরে বন্দরে ৩৮৭কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪০৮২.৬৪ লক্ষ টাকা অর্থাৎ ১১.৭৬% বেশি রাজস্ব আয় করেছে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১২০৭৫ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে; যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪৯৬ টি বেশি।
মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর শফিকুল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) শেখ শওকত আলী, পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্ণেল আরিফ বিল্লাহ, সচিব (বোর্ড) কালাচাঁদ সিংহ, পরিচালক ট্রাফিক মোঃ কামাল হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপপরিচালক (জনসংযোগ) সালাহ উদ্দিন কবির ও সহকারি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির, জুনিয়র অফিসার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।