বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু;

পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ;

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে পিরোজপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচির শুরুতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদারের নেতৃত্বে নেতা-কর্মীদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বাধীন মূল ধারার কর্মসূচিতে গিয়ে একীভূত হয়। পরবর্তীতে জেলা নেতৃবৃন্দের যৌথ উপস্থিতিতে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি সমন্বিত বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতা-কর্মীরা দেশবিরোধী অপতৎপরতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার। তিনি বলেন, “একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল রাজপথে সব অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। কোনো চক্রান্তই দেশের শান্তি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে পারবে না।”
​উক্ত প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews