বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ;

ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক;

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি ;

পিরোজপুরের ভান্ডারিয়ায় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলার আমানউল্লাহ কলেজের সামনে ভান্ডারিয়া- কাঁঠালিয়া পাকা সড়কে অভিযান চালায় ভান্ডারিয়া থানা পুলিশ। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো.বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো.শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো.সিয়াম সরদার (১৯)।
পুলিশ জানায়,উদ্ধার করা শাড়ি ও পাঞ্জাবি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জুগলুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews