বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ;

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি;
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে সরকারি অর্পিত (ভিপি) জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক রাসেল রানাকে আসামি করার বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের ভাই রিফাত হোসেন। একই সঙ্গে তাকে উদ্ধৃত করে প্রকাশিত আগের সংবাদে তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। এদিকে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে দাবি করেছেন।
মামলার বাদী রিফাত হোসেন বলেন, এ পর্যন্ত কোনো সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেননি। মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের বিষয়ে জেনে-বুঝেই এজাহারে নাম দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘর্ষ ও তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন।
সাংবাদিক রাসেল রানাকে মামলার ১৫ নম্বর আসামি করার বিষয়ে রিফাত অভিযোগ করেন, রাসেল রানা আসামিদের আত্মীয় এবং বিভিন্ন সময়ে তাদের মারধরে উৎসাহ দিয়েছেন। পাশাপাশি থানায় তাদের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগের বিষয়ে আসামিপক্ষকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব কারণেই তাকে আসামি করা হয়েছে বলে দাবি করেন রিফাত।
তবে চেয়ারম্যান আল এমরান হোসেনের বিষয়ে রিফাত বলেন, সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান কোনোভাবেই জড়িত নন। কাউকে আসামি করার বিষয়ে চেয়ারম্যান তার ওপর কোনো ধরনের প্রভাব বা প্ররোচনা দেননি। এমনকি মামলা নিয়ে চেয়ারম্যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও কোনো কথা বলেননি বলে দাবি করেন তিনি।
নিহত মাসুদ রানার বাবা দাবি করেন, তার ছেলেকে মারধর করে হত্যা করা হয়েছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং মাথায় হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা, কাউকে বাদ দেওয়া কিংবা মামলা নিয়ে কোনো ধরনের সুপারিশের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
তিনি আরও দাবি করেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের মাধ্যমে তার জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
ভিডব্লিউবি প্রকল্পের তালিকা নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ওই সময় তিনি হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা ভিডব্লিউবি প্রকল্পের তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ফলে ওই তালিকা তৈরিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
চেয়ারম্যানের ভাষ্য, ভিডব্লিউবি প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ এবং হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভূবন এলাকায় ভিপি জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত মাসুদ রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মারা যান।
পরে ১৬ সেপ্টেম্বর রাতে নিহতের ভাই রিফাত হোসেন বদলগাছী থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সাংবাদিক রাসেল রানাকেও আসামি করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বাদী এজাহার দাখিল করার পর মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews