বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ;

গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার;

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত




ফরিদপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালমারী উপজেলার ১১ নম্বর গুনবহা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার প্রত্যয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ আব্দুল মান্নান মোল্লা।

আগামী ১৭ জুলাই ২০২৬, শুক্রবার গুনবহা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে সামনে রেখে তিনি সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

আব্দুল মান্নান মোল্লা বর্তমানে গুনবহা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গুনবহা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন আব্দুল মান্নান মোল্লা। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার কথাও তিনি উল্লেখ করেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা এবং ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

আব্দুল মান্নান মোল্লা বলেন, “বিএনপি আমার আদর্শ। দলের হাইকমান্ড ও তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে আমি ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপান্তর করতে কাজ করে যাব। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমি সর্বদা বদ্ধপরিকর।”

তিনি গুনবহা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews