বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ;

পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত




পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার(এসপি)হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম- সেবা।
বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পিরোজপুর জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণকালে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার(এএসপি)হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি নেতৃত্ব,পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পিরোজপুর জেলাকে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজি,কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রমুক্ত করতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো অপরাধী বা অপরাধচক্রকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।”
নবাগত পুলিশ সুপার দায়িত্ব পালনে জেলা পুলিশের সব সদস্যের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ,দ্রুত সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews