শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

আমড়াগাছিয়ায় একই স্থানে দুইজন নিহত, একজন নিখোঁজ;

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের আমড়াগাছিয়া ওয়ার্ডে নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুইজনের মরদেহ উদ্ধার এবং একজন নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন রসিদ (৪৫), পিতা- নুর মোহাম্মদ এবং সাগর (২৭), পিতা- কালু। এছাড়া ইউসুফ (৫৫), পিতা- ছত্তার নামে একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল সংলগ্ন একটি এলাকায় সম্প্রতি একটি পুকুর খনন করা হয়। তবে ওই পুকুর খননের উদ্দেশ্য ও প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এ ঘটনার সঙ্গে পুকুর খনন বা অন্য কোনো বিষয় জড়িত কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, নিহত সাগরের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সাগরের বাড়ির পেছনে গিয়ে তার ভাই ও স্ত্রীকে ডেকে মরদেহ হস্তান্তর করে চলে যায়।
অন্যদিকে রসিদের মরদেহ ঘটনাস্থলের নিকটবর্তী একটি ক্লিনিকের বারান্দায় পাওয়া যায় বলে জানা গেছে।
এ ঘটনায় ইউসুফ নামে এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। তার স্বজনরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তার সন্ধানে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ নিহত দুইজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গুপ্তধন, পুকুর খনন বা অন্য কোনো সম্ভাব্য কারণের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা ধারণা থাকলেও এ বিষয়ে প্রশাসন বা তদন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews