মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

ঈদে নওগাঁর আত্রাইয়ে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ;

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। এতে দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews