শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক;

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর;

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪মে) ভোররাতে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সৌরভ সাধক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সৌরভ সাধক জব্দকাঠী গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকের মধ্যে থেকে ২ গ্রাম আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকিটা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়। পুলিশ আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাউখালীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews