মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক;

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫২ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি ঃ-

পিরোজপুর সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। রোববার (৭জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. এবাদ আলী মোল্লার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ শিয়ালকাঠি তালুকদারহাট বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ভান্ডারিয়া থেকে কাউখালীগামী একটি কালো রঙের মোটরসাইকেল (রেজি. নং- পিরোজপুর- হ-১১-৮৮১৪) আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটককৃত আসামী, মো. সজিব সরদার (২৫), পিতা- মো. জাফর সরদার,বাড়ি পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে সজিব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শর্টগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অস্ত্রটি তার বাড়ির নিকটবর্তী স্থানে লুকিয়ে রাখা হয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউখালী ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ দল জুজখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সজিব সরদারের বসতঘরের পূর্ব পাশে এনায়েত মীরের সুপারি বাগান থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি কালো রঙের ১২ বোর শর্টগান উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়,আটক সজিব সরদারের বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ অভিযানে একটি ১২ বোর শর্টগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং নেছারাবাদ- কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণয় রায় অভিযানে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এসআই মেহেদী হাসান ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অভিনন্দন জানান।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews