মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

কালকিনি-ডাসারে দুই অসহায় পরিবারের পাশে এমপি খোকন;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মুন্সী ফরহাদ হোসেন;
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় দুই অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা এসব সহায়তা পৌঁছে দেন।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছে ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী বোনের পরিবার এবং কালকিনি উপজেলার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল শেখের পরিবার।

এ সময় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে রবিউল শেখের পরিবারের হাতে নগদ অর্থ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রবিউলের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এমপি খোকন তালুকদার।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews