1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

চলে গেলেন বোয়ালমারীর বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার রফিকুল ইসলাম কামাল;

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি; ইমরান হোসাইন;

ফরিদপুরের বোয়ালমারীর বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোয়ালমারী উপজেলা শাখার সাবেক, ভারপ্রাপ্ত, সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল আর নেই। তিনি শনিবার (৬জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫)।খন্দকার রফিকুল ইসলাম কামাল জন্মগ্রহণ করেন আরবীয় বংশোদ্ভূত সন্ত্রান্ত গঞ্জেরাজ পরিবারে। তাঁর রাজনৈতিক জীবন যেমন বর্ণাঢ্য, তেমনি পারিবারিক ঐতিহ্যও ছিল দৃঢ়। তিনি সম্প্রতি ঘোষিত বোয়ালমারী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের ঘনিষ্ঠ আত্মীয় একই বংশের মানুষ।মরহুমের জানাযার নামাজ রবিবার (৭ জুলাই) আসরের পর ছোলনা মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে ছোলনা গোরস্থানে দাফন করা হবে।
খন্দকার কামালের মৃত্যুতে বোয়ালমারীসহ ফরিদপুর জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তাঁর রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews