মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

এনায়েতপুরে দয়াল হুজুর পাকের ইন্তেকালে শোকের ছায়া;

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

এনায়েতপুর, সিরাজগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য দয়াল গদিনশীন হুজুর পাক, খাজাবাবা এনায়েতপুরী (রহ.) পাকের তৃতীয় সাহেবজাদা, হযরত শাহ সূফী খাজা মোহাম্মদ কামাল উদ্দিন (নূহ মিয়া) হুজুর পাক বুধবার ইন্তেকাল করেছেন।
হুজুর পাকের ইন্তেকালের খবরে পুরো এনায়েতপুর অঞ্চলজুড়ে শোকের তুফান বইছে। মুরিদ, আশেকান ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনা।
দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়, তাঁর জানাজা ও দাফনসংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দরবার শরীফ কর্তৃপক্ষ।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews