রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন: দেবিদ্বারের আলোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার; প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই; কুমিল্লা: বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় বন্যা আতঙ্ক, বাজারে কাঁচা মরিচ ২৮০ টাকা, টমেটো ২৪০ টাকা; দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার; বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে খন্দকার নাজমুল ইসলামের শুভেচ্ছা; দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার; শাহাগোলা ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসাবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী – নাসির উদ্দিন চঞ্চল ; জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- রিশাদ রেজওয়ান;

প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই;

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ ১২ জুলাই (রবিবার) ফজরের সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
১৯৩১ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণকারী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ৭ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি আইন পেশায়ও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার বিএনপির শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং দেবিদ্বার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সি এক যৌথ শোকবার্তায় বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তাঁর মৃত্যুতে বিএনপিসহ দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক বাংলার আলো পরিবারের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews