রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

ঝুঁকির মুখে কলম – প্রতিদিনের যুদ্ধে মাঠের সাংবাদিকরা;

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আব্দুল হান্নান শেখ;

ঝুঁকির মুখে কলম – প্রতিদিনের যুদ্ধে মাঠের সাংবাদিকরা।সকালের চা শেষ হয় না, কিন্তু নিউজের জন্য ছুটতে হয়। থানা, হাসপাতাল, আগুন, সংঘর্ষ – স্পটে আমরা সবার আগে। হেলমেট নাই, প্রোটেকশন নাই। আছে শুধু প্রেস কার্ড আর সত্য লেখার জেদ।দুর্নীতির নিউজ করলেই শুরু হয় আসল ঝুঁকি। অজানা নাম্বার থেকে ফোন – “নিউজ উঠায় নেন”। না শুনলে হুমকি। বিজ্ঞাপন বন্ধ, বেতন আটকায়। তবুও কলম থামে না। কারণ ওই ভাঙা রাস্তার নিউজের জন্যই হয়তো কাল একটা মা তার অসুস্থ বাচ্চাকে হাসপাতালে নিতে পারবে।রাত ১০টায় বাড়ি ফিরলে বউ জিজ্ঞেস করে “ঠিক আছো তো?” ঈদের দিনও ডিউটি। বাচ্চার স্কুলে যাওয়া হয় না।
সবচেয়ে বড় কষ্ট – “সাংবাদিক মানেই দাল” ট্যাগটা। আমরা না সরকারের, না বিরোধীর। আমরা মানুষের কথা বলি। সত্যের কথা বলি।
গত মাসে হাসপাতালের নিউজের পর ৩ দিনে স্যালাইন স্ট্যান্ড আসছে। এক বৃদ্ধা হাত ধরে বললো “তোমার লেখার জন্যই ডাক্তার দেখছে”। ওই একটা ধন্যবাদের জন্যই পরদিন আবার বের হই।আমরা তারকা না, আমরা আয়না। সমাজের চেহারাটা দেখাই। আয়না ভাঙলে চেহারাও দেখা যায় না।
তাই নিউজ পড়ার আগে একবার ভাবুন – এই লাইনের পিছনে কতটা ঝুঁকি, কতটা নির্ঘুম রাত আছে।আমরা ঝুঁকি নিয়েই বাঁচি। আপনাদের জানার অধিকার বাঁচিয়ে রাখতে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews