মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক; মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু; বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলা বাজারে দোয়া ও স্মরণ সভা;

ট্র্যাক প্রতীকের সহযোগী জেলা পরিষদ সদস্য বাদলকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম;

স্টাফ রি‌পোর্টার;

নওগাঁর আত্রাইয়ে ট্র্যাক প্রতীকের সহযোগী উপজেলা আ’লীগ সহসভাপতি জেলাপরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক পোনে দশটায় উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনা ঘটিয়ে দৌরে পালানোর সময় ঘটনাকারী নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার হোসেনের ছেলে শামিম হোসেন সানি (২৫) কে জনতা ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দেয়। ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।

চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, নির্বাচনী ক্যাম্পে যাবার উদ্দেশ্যে সাহেবগঞ্জ বাজারে চা খেয়ে মোটরসাইকেলে উঠছিলাম এমন সময় পিছন হতে পিঠে চাকু মারলে চিৎকার দেওয়ামাত্র সাহেবগঞ্জ গ্রামের ভোদন এবং আটককৃত শামিম হোসেন দৌরে পালায়।

মোটরসাইকেলের চালক সাজেদুল ইসলাম সেন্টু জানান, বাদল চাচা চিৎকার দেওয়ামাত্র ঘটনাকারী দৌর দিলে মোটরসাইকেল রেখে চাচার পিঠ থেকে চাকু টেনে বের করে হাসপাতালে নিয়ে আসি।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শীতের পোশাক থাকায় চাকু দুই ইঞ্চিরমত গভীরে গেছে। তবে আর একটু নিচে চাকু মারলে ফুসফুসের বড় ক্ষতি হতো।
ট্র্যাক প্রতীকের প্রার্থী ওমর ফারুক সুমন বলেন, ঘটনার পেছনে যিনারা আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে বলা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে আমার সহযোগীদের নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, জনতা মারফত নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার হোসেনের ছেলে শামিম হোসেন সানি (২৫) থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারন জানতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার