1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু;

তেতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তেতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস (২০২৫) পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারের তেতুলতলায় শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ নেন তেঁতুলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ। তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এম এ আকাশ। এ সময় তেঁতুলিয়া সরকারি কলেজের শিক্ষক কাজিউল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান, হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দায়িত্বশীল আচরণের মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীকে নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।#

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews