শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

নেছারাবাদে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ;

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪২৯ বার পঠিত



​মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

৭ মার্চ,২০২৬ ​পিরোজপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা (৫৭) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রতন মোল্লা একই গ্রামের মৃত: মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।​ ​ভুক্তভোগী ছাত্রীর মা জানান,দুপুরে তিনি ঘরের পেছনের বারান্দায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ছোট মেয়ে সামনের বারান্দায় একা ছিল। এই সুযোগে প্রতিবেশী রতন মোল্লা ঘরে ঢুকে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে হেনস্তা করার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে মা দ্রুত সামনের দিকে এগিয়ে এলে রতন মোল্লা পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ​স্বজন ও স্থানীয়দের বক্তব্য ​স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন জানান, শিশুটির বাবার সঙ্গে রতন মোল্লার সুসম্পর্ক থাকায় সে নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করত। এই সুযোগ নিয়ে সে এমন জঘন্য কাজ করার চেষ্টা করেছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।
​এমনকি অভিযুক্তের স্ত্রী সাবিনা বেগমও স্বামীর কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করে বলেন,​”নিজের মেয়ের বয়সী কোনো ছাত্রীর সাথে যদি সে এমন কাজ করে থাকে,তবে তার শাস্তি হওয়া উচিত। সে ঘটনার পরপরই বরিশালে এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে এলাকা ছেড়েছে।”
​পুলিশের ভাষ্য ​ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রতন মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, “এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews