মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

ধনীর হাতে গরিবের হক: নীরব জুলুমের বিরুদ্ধে জাগো বিবেক;

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন:

সমাজের এক শ্রেণির বিত্তশালী মানুষের হাতে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন সাধারণ গরিব মানুষ। টাকা আর ক্ষমতার দাপটে শ্রমিকের ঘাম ঝরে যাচ্ছে, কিন্তু ন্যায্য মজুরি মিলছে না। জমি-বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। অভিযোগ করলেই চাকরি হারানো, মামলা-হামলার ভয় দেখানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “দিনে ১২ ঘণ্টা খাটাই, মাস শেষে যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না। প্রতিবাদ করলেই বলে ‘যাও, তোমার জায়গায় হাজার লোক দাঁড়ায়ে আছে’।”বিশ্লেষকদের মতে, এই বৈষম্যের মূল কারণ ইনসাফের অভাব। আইন থাকলেও তা প্রয়োগ হয় টাকার অঙ্ক দেখে। ফলে গরিবের অভিযোগ থানার দরজায়ই আটকে যায়। শিক্ষা, চিকিৎসা, চাকরি—সব জায়গায় ধনীর সন্তান এগিয়ে, মেধা থাকলেও গরিবের সন্তান পিছিয়ে পড়ে।
সমাজকর্মীরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক শোষণ নয়, এটা মানবিকতার ওপর আঘাত। ধনীকে মনে রাখতে হবে সম্পদ আল্লাহর আমানত। যাকাত, ন্যায্য মজুরি, মানবিক আচরণ—এগুলো শুধু ধর্মীয় নির্দেশ নয়, সমাজ টিকিয়ে রাখার শর্ত।স্থানীয়রা বলছেন, আর চুপ থাকা যায় না। আইনের শাসন, ন্যায্য মজুরি আর সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে এই নীরব জুলুম একদিন বিস্ফোরণ ঘটাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews