রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ;

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে সরকার কাজ করছে।
বালক বিভাগে পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews