1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১;

নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিলো কোস্ট গার্ড;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে দুইটি ইঞ্জিনচালিত বোট যাত্রী নিয়ে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রু টির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।
বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে, হারবারিয়া স্টেশন থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও তাতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় উপকূলীয় এলাকায় উদ্ধার ও জনসেবা কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর বলেও জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews