রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক,ডিবি পুলিশের অভিযান;

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃনুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. হাইউল হক (পিতা: আব্দুল খালেক), কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিহ্বগাসাতুরিয়া গ্রামের বাসিন্দাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোস্তফার নেতৃত্বে এসআই আশিক,এসআই মোস্তফাসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়,গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান নিয়ে আসার পথে কৃষ্ণচূড়া মোড় এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে মো. হাইউল হককে আটক করে তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়,জেলার মাদক নির্মূলে ডিবি পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews