মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

বিলে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না ধর্ষণ মামলার দুই আসামি;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;
পুলিশের পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিলে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি। কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকে ধাওয়া করে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল ৫টার দিকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) এবং আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকা থেকে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে ভুক্তভোগী সেখান থেকে বের হয়ে পরিবারের কাছে ফিরে ঘটনাটি জানান।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি আলোচনায় এলে গত ৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিলের মাঝখানে একটি অস্থায়ী ঘরে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা বিলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছিল। মামলার ১১ দিনের মাথায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোনো নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews