1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু;

মঠবাড়িয়ায় পুকুরে মাছ ধরতে বাঁধা দেয়ায় দুই সন্তানের জননীকে কুপিয়ে জখম;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামে আবুল বাশার ওরফে জলিল নামে এক গার্মেন্টসকর্মীর পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরায় বাঁধা দেয়ায় তার স্ত্রীকে কুপিয়ে জখম ও ৮ম শ্রেণিতে পড়–য়া মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে মোস্তফা মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় মোস্তফার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুই সন্তানের জননী মমতাজ বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত মোস্তফা মৃধা উপজেলার দেবত্র গ্রামের কালা মিয়ার পুত্র।
আহত সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে মোস্তফা মৃধা গার্মেন্টসকর্মী আবুল বাশার ওরফে জলিলের পুকুরে বরশি দিয়ে জোর পূর্বক মাছ ধরতে ছিলেন। এসময় জলিলের পুত্র মাদ্রাসা পড়–য়া ৮ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান এতে বাঁধা দিলে তাকে মারধর শুরু করেন। নোমানের ডাকচিৎকারে তার মা মমতাজ বেগম পুত্রকে উদ্ধার করতে গেলে মোস্তাফা তাকেও মারধর করেন এবং এক পর্যায়ে দাও দিয়ে মাথায় কোপ দেন। পরে স্বজনরা মমতাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত মমতাজকে দেখে আসেন। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্তা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews