মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড;

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা বাজারে অবস্থিত শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আবু হোরায়রা নামে এক কথিত চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীব দেবনাথের নেতৃত্বে পরিচালিত আকস্মিক মোবাইল কোর্টে ওই ব্যক্তির চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের বৈধ সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় তিনি চিকিৎসক হওয়ার উপযুক্ত কোনো প্রমাণাদি উপস্থাপন করতে ব্যর্থ হন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক আবু হোরায়রার পিতা মো. মিজানুর রহমান। তার বাড়ি বরগুনা জেলার পশ্চিম ভাওলকর এলাকায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নামের আগে “ডাঃ” ব্যবহার করে চিকিৎসক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ শাস্তি ও জরিমানার বিষয়টি আদালতের বিবেচ্য বিষয় হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews