শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, দুইজনকে জরিমানা;

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পঠিত

(পিরোজপুর) প্রতিনিধি,
মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাক্তার পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌর শহরের দুটি পৃথক চেম্বারে অভিযান চালিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রথমে পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন ইসমাইল মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে সুমাইয়া আক্তার নামে এক নারী নিজেকে নিঃসন্তান দম্পতির চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন চেম্বার পরিচালনা করছিলেন। অভিযানে তার কোনো স্বীকৃত মেডিক্যাল ডিগ্রি না থাকায় প্রতারণার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ডাক্তার পরিচয় সংবলিত সব সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণের লিখিত মুচলেকা নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে মিরুখালী রোডে অবস্থিত ওরো ম্যাক্স ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে মো:শাহাদাত হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বিডিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে দন্ত চিকিৎসা দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। অনুসন্ধানে তার ভুয়া পরিচয়ের সত্যতা মিললে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। অভিযানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) ডা. সৌমিত্র সিনহা সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, “বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews