1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত; নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু;

মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয়;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

প্রিয়নবী ছাড়া মানবতার অস্তিত্ব নাই। প্রিয়নবীকে ভালোবাসা মানে সব মানুষকে ভালোবাসা। প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষ সবার জন্য সর্বনাশ ডেকে আনবে। প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয়।

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। এ সময় কটূক্তিকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।

শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা মোংলা পৌর শহরের শাপলা চত্বরে মোংলা উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে একত্রিত হয়ে পৌর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা আরো বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র।

সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন, চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews