রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ টি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ;

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ টি। উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে ঐতিহাসিক গুড় নদীর তীরে গ্রামটি অবস্থিত। এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের পুরোনো স্থাপনা মসজিদটি। কখন কিংবা কে এই স্থাপনা দু’টি নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে রাতারাতি নাকি হঠাৎ করে গড়ে উঠে এই মসজিদটি। স্থানীয়রা জানায়, ওই গ্রাম এক সময় নিভৃত একটি জনবসতি ছিল। অতীতে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে গড়ে ওঠে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ওই গ্রামের সত্তুর্ধো বয়সী বৃদ্ধ মো. আব্দুস ছাত্তার বলেন, আমরাতো দূরের কথা, আমাদের বাপ-দাদারাও বলতে পারেননি এটি কত সালে স্থাপিত হয়েছে। ওই গ্রামের বাসিন্দা আত্রাই কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান বলেন, আমার দাদা ১৯৮০ সালে ১০৩ বছর বয়সে মারা গেছেন। তিনিও বলতে পারেননি এ মসজিদটি কোন সময় তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, তবে ইতিহাস পর্যালোচনায় যতদূর জানা যায়, ১৫৭৬ খ্রিষ্টাব্দে মোগল শাসনামলে ইসলাম খাঁ নামে এক ব্যক্তি এই এলাকার শাসনকার্যে নিয়োজিত ছিলেন। ইসলামগাঁথী, ইসলামপুরসহ এ অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম তার নামানুসারেই করা হয়েছে। ধারণা করা হয় তার আমলেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। অধ্যক্ষ মাজেদুর রহমান জানান, এসএ এবং আরএস খতিয়ান মূলে ৬ শতক জমির ওপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা মসজিদটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews