1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ;

মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মুন্সী ফরহাদ হোসেন , মাদারীপুর প্রতিনিধি;

মাদারীপুরে মঙ্গলবার ভোরের আলো উদয়ের সাথে সাথে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিজয় মেলার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews