1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু;

মোংলা বন্দরের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান;

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। এ সময় ২একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষের ১০একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকী সকল জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।
এর আগে ২০০৭সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আবারো প্রভাবশালীরা বন্দরের জমি জবর দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি অসাধু দখলদারেরা। পরবর্তীতে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। এ অভিযান চলমান থাকবে, বন্ধের কোন শংকা নেই বলেও জানান কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews