1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা; মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন -২০২৬ ; কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; নেছারাবাদে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ;

মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মকর্তার পুরষ্কার পেলেন বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মকর্তার পুরষ্কার পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান। এর আগে ২০২২ সালে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও তিনি পুরস্কৃত হন।
সোমবার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের স্টাফিং-আনস্টাফিং শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এ পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে মোংলা বন্দর ব্যবহারকারী হিসেবে সর্বোচ্চ জাহাজ কয়লা, মাসুল প্রদান, সার, সাধারণ পণ্য, গ্যাস, কন্টেইনারবাহী জাহাজ আনয়নকারী, গাড়ির জাহাজ, মালামাল হ্যান্ডিলিং প্রভৃতি বিষয়ে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র, কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১৩ কর্মকর্তা-কর্মচারীকে এবং ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট এবং পিআরএল ভোগরত ৫৬জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এদিকে, সোমবার আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন, বন্দর ব্যবহারকারী ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা উপহার, ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews