1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা; মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন -২০২৬ ; কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; নেছারাবাদে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ; নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ; নওগাঁর নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত;

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা;

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে অগ্রযাত্রা প্রকল্প–ডাসকো ফাউন্ডেশন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি এবং নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিনসহ অন্যরা।
সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী-শিশুর সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews