1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে কৃষকের মাঝে আউশ ধান চাষে সরকারি প্রণোদনা বিতরণ; নওগাঁয় দুইদিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিলেন প্রায় ১৩শ যাত্রী; নওগাঁর আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন; নওগাঁয় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্রশিক্ষণ শুরু; আত্রাইয়ে কলেজ ছাত্র অপহরণ করে হত্যাচেষ্টা, আইফোন ছিনতাই; পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক; নওগাঁর গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই; আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ; আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর;

কাউখালীতে কৃষকের মাঝে আউশ ধান চাষে সরকারি প্রণোদনা বিতরণ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১মৌসুমে আউশ ধান চাষে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭এপ্রিল ২০২৬) বেলা ১১টায় কাউখালী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে জানানো হয়,২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের উফশী আউশ ধানের বীজ,১০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন,সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আবাদি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে আউশ ধানের আবাদ বাড়বে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,কৃষি খাতে সরকারের ধারাবাহিক সহায়তা কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। কৃষি বিভাগ সূত্রে জানা যায়,এ ধরনের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে,যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews