সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

নওগাঁয় আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি;

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বসন্তের আগমনী বার্তায় আম গাছে গাছে ফুটেছে মুকুল। গ্রামবাংলার প্রকৃতি এখন সেজেছে নতুন রূপে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ আমবাগানে হলুদাভ মুকুলের সমারোহ যেন এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। হালকা সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। ভোরের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল—প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল ভালো এসেছে। তবে অতিরিক্ত কুয়াশা, ঝড় বা শিলাবৃষ্টি না হলে ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। ইতোমধ্যে অনেক বাগান মালিক গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
আমচাষিরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি। সঠিক যত্ন নিতে পারলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আমের মুকুলে ছেয়ে যাওয়া আত্রাইয়ের গ্রামাঞ্চল এখন যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঢাকা। এতে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষের মনেও বইছে বসন্তের আনন্দধারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews