1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

কাউখালীতে ২জন জেলেকে ১০ দিনের কারাদণ্ড প্রদান ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষিদ্ধ নেট জাল ব্যবহার এবং পোনা মাছ আহরণের অপরাধে ২ জন জেলেকে, মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(ক) ধারায় ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট। 
অদ্য ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ তারিখ, সকাল ৯ ঘটিকার সময় উপজেলার চিড়াপাড়া সংলগ্ন নদীর চরে ও বাঁশুরী খালে নিষিদ্ধ নেট জাল (চরগরা) দিয়ে পোনা মাছ আহরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কাউখালী থানা পুলিশের সহযোগিতায় ২জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০০ মিটার জাল ও ব্যবহারিত নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা, ২জন জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কাউখালী থানায় সোপর্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও সহকর্মীবৃন্দ এবং কাউখালী থানা পুলিশ।
আটকৃতরা হলেন- মোঃ রফিক (৬২) পিতাঃ-মোঃ ওসমান গনি,গ্রামঃ জয়কুল,কাউখালী এবং শিশির রঞ্জন হালদার(৫০)পিতাঃ সুরেশ রঞ্জন হালদার,গ্রাম ঘোষকাঠি,নাজিরপুর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় অসহায় দরিদ্র মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে আর্থিক সহযোগিতা সহ প্রতি বছর গরু,ছাগল, খাদ্যদ্রব্য,মাছ ধরা জাল ও সামগ্রী দিয়ে থাকেন।
তদুপরি নিষিদ্ধ সময়ে রাতের আঁধারে, প্রশাসনের  অগোচরে অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে আসছে, এ সকল অপরাধীর  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews