বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ের উদ্বোধন; ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন; ভাণ্ডারিয়ায় বহিষ্কৃত ছাত্রদল নেতার অপকর্মের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন; রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা; কালকিনি–৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমান তালুকদার খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন; ইন্দুরকানীতে সরকারি রাস্তার পাশের গাছ কাটার চেষ্টা বন বিভাগের হস্তক্ষেপে বন্ধ, সরঞ্জাম জব্দ; নওগাঁয় আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি; পিরোজপুরে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন: মূল্য তালিকায় কারসাজিতে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ; নওগাঁর আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে গরীব অসহায় মানুষের আস্থা; নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ; মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; মাতৃভাষা দিবস উপলক্ষে আত্রাই উপজেলা মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ; সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আটক -১; মঠবাড়ীয়ায় ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত;

পিরোজপুরে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন: মূল্য তালিকায় কারসাজিতে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ;

‎​পিরোজপুর প্রতিনিধি:

‎​পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ নিশ্চিত করা এবং বাজার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান নিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ব্যবসায়ীদের প্রতি এই হুঁশিয়ারি দেয়া হয়।
‎মত বিনিময়​ সভায় সভাপতিত্ত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। তালিকার চেয়ে বেশি দাম নিলে বা তালিকা প্রদর্শন না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

‎​বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে মাংস ব্যবসায়ীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে পশু ক্রয়ের মূল রশিদ ব্যবসায়ীদের সংগ্রহে রাখতে হবে এবং মনিটরিং টিম চাইলে তা দেখাতে হবে। এছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই নিশ্চিত করতে প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতি ও সীল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
‎​সভায় জেলা প্রশাসক বাজারে কারসাজির কথা স্বীকার করে বলেন, “আমাদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে যারা সিন্ডিকেট ও ভেজাল দ্রব্য বিক্রি করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। আইনের মধ্যে থেকে ব্যবসা না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ইফতারে ক্ষতিকারক রং ও রাসায়নিক মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।
‎​রমজানে পণ্যবাহী ট্রাকের চলাচল নিশ্চিত করতে পুলিশ সুপারকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
‎ডিজিটাল মেশিনে ওজন কারচুপি রোধে ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
‎​সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পবিত্র রমজান মাস জুড়ে জনস্বার্থে এই ঝটিকা অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার