1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ; নওগাঁর নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত; নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী কন্যাকে হত্যার পর একই ছুরিতে যুবকের আত্মহত্যা ; পটুয়াখালী জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত; নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা;

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময়;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকার প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মো. আলমগীর মোল্লা, জাকারিয়া আল মামুন, মোঃ নোমান হোসেন, মোঃ মনকির হোসেন,সাংবাদিক আব্দুর রহমান ও রিয়াদ হোসেন সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আড়িখোলা রেল ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি, কালীগঞ্জ হতে ঢাকা ও গাজীপুরে যাতায়াতের জন্য পরিবহন, যানজট নিরসন, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী দখল ও দোষন রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। তিনি কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারে মেধাক্রম তালিকার ১৫৪তম স্থানে থাকা তনিমা আফ্রাদ (১৮০৯৪) ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে নিয়োগ পান। তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ বাড়ী নরসিংদী জেলার মনোহরদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews