রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান;

কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী;

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৮ বার পঠিত



প্রতিনিধি:মোঃনুরুজ্জামান খোকন(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন গরু খামারি অংশগ্রহণ করেন। প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা(ইম্প্যাক্ট)প্রকল্পের আওতায় ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড.গাজী মোঃ সাইফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক,সহকারী পরিচালক মোঃ মমিনুল হক বকাউল,যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন,ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মোঃ আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন,গবাদিপশুর বর্জ্য ও জৈব আবর্জনা থেকে উৎপাদিত বায়োগ্যাস পরিবেশবান্ধব,সাশ্রয়ী এবং বিকল্প জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস। এটি দারিদ্র্য বিমোচন, বেকারত্ব হ্রাস ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে।
দ্বিতীয় দিন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews