1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় মোংলা মিনি ক্রিকেট স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ মোংলা পৌর শাখা কতৃক আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা পৌর শাখার সভাপতি মো: সেলিম হাওলাদারের সভাপতিত্বে ক্রীড়া টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠ কে কর্মক্ষেত্র না করে ক্রিয়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কৃষিবিদ শামিম আরো বলেন আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রিয়া জগতে যে সুনাম অর্জন করে তুলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: ইমরান হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধ দলের সভাপতি কমান্ডার আবু হানিফ, যুবদল নেতা ইমান হোসেন রিপন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।##

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews